কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলুন সহজে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল অনেকেই গুগল সার্চে নিজের মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা এমনকি এনআইডি নম্বরও খুঁজে পান। ভাবুন তো, আপনার ব্যক্তিগত এসব তথ্য যদি প্রতারকের হাতে পড়ে? ইন্টারনেটে প্রতারণার বড় মাধ্যম এখন এসব তথ্যই।

তবে ভালো খবর হলো— এখন আপনি চাইলে গুগল সার্চ থেকে নিজের এসব তথ্য নিজেই সরাতে পারবেন।

গুগল চালু করেছে ‘Results About You’ নামের একটি নতুন টুল, যা দিয়ে খুব সহজেই মুছে ফেলা যাবে গুগলে খুঁজে পাওয়া আপনার ব্যক্তিগত তথ্য।

যেভাবে মুছবেন আপনার তথ্য

১. এই লিংকে যান https://myactivity.google.com/results-about-you

২. আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন

৩. নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা জমা দিন

৪. গুগল আপনাকে নোটিফিকেশন পাঠাবে— যেখানে আপনি তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন

যে ধরনের তথ্য মুছে ফেলা যাবে

গুগলের মতে, এই ফিচার দিয়ে আপনি নিচের ব্যক্তিগত তথ্য সরানোর অনুরোধ করতে পারবেন :

- মোবাইল নম্বর

- ই-মেইল ঠিকানা

- বাসার ঠিকানা

- জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)

- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর

- পাসওয়ার্ড বা লগইন তথ্য

- ব্যক্তিগত স্বাক্ষর

- মেডিকেল রেকর্ড

বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই উদ্যোগ তথ্য নিরাপত্তার দিক থেকে অনেক বড় পদক্ষেপ। তবে একবার কোনো তথ্য ইন্টারনেটে চলে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময় সহজ হয় না। তাই আগে থেকেই সতর্ক থাকা সবচেয়ে ভালো উপায়।

নিজের তথ্য নিয়ে এখন সচেতন হওয়ার সময়। গুগল এখন আপনাকে হাতিয়ার দিয়েছে— ব্যবহার করুন, নিরাপদ থাকুন।

সূত্র : প্রযুক্তি

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১০

স্বর্ণের আজকের বাজারদর

১১

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১২

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৩

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৫

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৬

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৭

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৮

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৯

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

২০
X