কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোনে নিজে থেকেই ডাউনলোড হচ্ছে বিভিন্ন অ্যাপ, যেভাবে বন্ধ করবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ডিভাইস। অফিসের ই-মেইল, ব্যাংকিং অ্যাপ, কোড-জেনারেটর, ব্যক্তিগত ছবি, ভিডিও—সবকিছুই এখন ফোনে। তাই ফোনের নিরাপত্তায় ছোট্ট ফাঁকও বড় বিপদ ডেকে আনতে পারে।

সম্প্রতি অনেক ব্যবহারকারী উদ্বেগের সঙ্গে জানাচ্ছেন, ফোনে হঠাৎ করেই নিজে থেকেই অজানা অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে। তাদের দাবি, নিজে কিছু না করলেও অনুমতি ছাড়াই ফোনে ঢুকে পড়ছে একের পর এক অ্যাপ।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কখনোই স্বাভাবিক ঘটনা নয়। বরং এটি হতে পারে ম্যালওয়্যার বা অ্যাডওয়্যারের আক্রমণ, অবিশ্বস্ত ওয়েবসাইটে ঢোকার ফল বা ভুল করে দেওয়া কোনো অ্যাপের অতিরিক্ত পারমিশন।

তাদের দাবি, অজান্তে ইনস্টল হওয়া এসব অ্যাপ ফোনের ডেটা চুরি করতে পারে, অপব্যবহার করতে পারে ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংকিং অ্যাপের নিরাপত্তাও ঝুঁকিতে ফেলতে পারে। তাই সমস্যাটি অবহেলা করা যাবে না। চলুন দেখে জেনে নিই, খুব সহজেই কীভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়—

১. প্রথমে পারমিশন চেক করুন

অনেক সময় কোনো অ্যাপ অদৃশ্যভাবে ‘Auto Install’ বা ‘Unknown Install Sources’-এর অনুমতি পেয়ে যায়। তাই আগে পারমিশনগুলো পরীক্ষা করা জরুরি।

যেভাবে করবেন

ফোনের Settings খুলুন

Apps বা App Management-এ যান

সন্দেহজনক অ্যাপটি সিলেক্ট করুন

Permissions-এ ট্যাপ করুন

অপ্রয়োজনীয় ক্যামেরা, মাইক, লোকেশন, স্টোরেজের অনুমতি থাকলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন।

বিশেষ লক্ষণ : যেসব অ্যাপের কাজই নেই, অথচ তারা ফোন কল বা লোকেশন অ্যাক্সেস চাইছে— সেগুলো প্রায় নিশ্চিতভাবেই ঝুঁকিপূর্ণ।

২. সংবেদনশীল পারমিশনগুলো নিয়ন্ত্রণ করুন। লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন; এ তিনটি পারমিশনের অপব্যবহারই সবচেয়ে বেশি ঘটে।

আপনার বিকল্প—

All the time (সবসময়) : সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এড়িয়ে চলুন।

Allow only while using the app : নিরাপদতম।

Don’t allow : যেসব অ্যাপের এসব দরকারই নেই।

৩. Permission Manager ব্যবহার করুন

Settings → Security & Privacy

Permission Manager

এখানে দেখতে পাবেন কোন অ্যাপ কোন অনুমতি ব্যবহার করছে। যে অ্যাপের অনুমতি দেখেই সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন।

শেষ কথা

স্মার্টফোনে নিজে থেকে অ্যাপ ডাউনলোড হওয়া মানেই আপনার ডিভাইসের ভেতর কোথাও সমস্যা আছে। এগুলোকে ছেলেখেলা ভাবার সুযোগ নেই। অযাচিত অ্যাপ ফোনে ঢুকতে শুরু করলেই ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X