কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসল নাকি নকল, চিনবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোন আজ আমাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম— সবকিছুর ভরসাস্থল। তাই নিরাপত্তার খাতিরে অনেকেই ফোনে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করেন। কিন্তু সমস্যা হলো, সাইবার অপরাধীরা এখন ঠিক এই জায়গাটিকেই টার্গেট করছে। আসল অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো দেখতে নকল বা ক্লোন অ্যাপ প্রকাশ করে সহজেই ঢুকে যাচ্ছে মানুষের ফোনে। ফলে নিরাপত্তা দিতে নয়, বরং নিরাপত্তা ভেঙে আপনাকে ঠকানোর জন্যই অনেক ‘অ্যান্টিভাইরাস অ্যাপ’ বাজারে ঘুরে বেড়াচ্ছে।

তাহলে কীভাবে বুঝবেন আপনার ডাউনলোড করা অ্যান্টিভাইরাস অ্যাপটি আসল, নাকি আপনার ডিভাইসেই লুকিয়ে থাকা নতুন এক সাইবার ঝুঁকি? দেখে নিন কয়েকটি প্রাথমিক নির্দেশনা, যেগুলো মানলেই নকল অ্যাপ শনাক্ত করা অনেকটাই সহজ হয়ে যাবে।

১. ডেভেলপারের নাম দেখুন

একটি অ্যাপ সার্চ করলে অনেক সময় একই নামের একাধিক অ্যাপ দেখা যায়। তাই অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই ডেভেলপারের নাম যাচাই করুন। যদি ডেভেলপার অচেনা হয়, নামের বানানে সন্দেহ থাকে এবং বিখ্যাত কোম্পানির নাম নকল করে নতুন অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে সাবধান হতে হবে। প্রকৃত প্রতিষ্ঠিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানিগুলো সবসময় তাদের ভেরিফায়েড ডেভেলপার অ্যাকাউন্ট ব্যবহার করে।

২. অ্যাপের বর্ণনা, রিভিউ ও রেটিং ভালো করে যাচাই করুন

Google Play Store বা Apple App Store–এ কোনও অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ, রেটিং, ডাউনলোড সংখ্যা—এসব মিলিয়ে নিন।

নতুন অ্যাপ হলেও প্রকাশের তারিখ দেখে ধারণা পাওয়া যায় অ্যাপটি কতটা বিশ্বাসযোগ্য। অ্যাপে দেওয়া স্ক্রিনশটগুলোতেও সন্দেহজনক কিছু থাকলে ইনস্টল না করাই ভালো।

৩. পারমিশনই বলে দেবে অ্যাপটি নকল কি না

অনেক নকল অ্যাপই প্রয়োজন ছাড়াই ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কন্ট্যাক্ট, কল লগ ইত্যাদির পারমিশন চায়। সাধারণ অ্যান্টিভাইরাস অ্যাপের এসব তথ্য লাগার কথা নয়। তাই অযথা বেশি পারমিশন চাইলে ধরে নিন অ্যাপটি ভুয়ো বা ঝুঁকিপূর্ণ হতে পারে।

৪. Play Protect ব্যবহার করুন

গুগল প্লে প্রোটেক্ট আপনার ফোনে থাকা অ্যাপ স্ক্যান করে ম্যালওয়্যারের হুমকি শনাক্ত করতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে প্লে স্টোরে প্রোফাইল আইকনে যান

‘Play Protect’-এ ট্যাপ করুন

‘Scan apps with Play Protect’ চালু রাখুন

এছাড়া ডিভাইসটি Play Protect Certified কি না সেটাও দেখে নিতে পারেন। এতে অননুমোদিত বা পরিবর্তিত সফটওয়্যারের ঝুঁকি কমে।

৫. বানান ভুল? সন্দেহ করুন

অ্যাপের বর্ণনায় যদি অনেক বানান বা ব্যাকরণগত ভুল থাকে, তাহলে ধরে নিন অ্যাপটি নকল। বিশ্বস্ত ডেভেলপাররা কখনো নিচু মানের কনটেন্ট ব্যবহার করেন না।

শেষ কথা

অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করার উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা। তাই ভুল অ্যাপ বাছাই করলে তা নিরাপত্তার বদলে বিপদের কারণ হতে পারে। অ্যাপের ডেভেলপার, রিভিউ, পারমিশন ও প্লে প্রোটেক্ট— সব দিক মিলিয়ে যাচাই করলে নকল অ্যাপ শনাক্ত করা অনেক সহজ হয়ে যাবে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X