কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৮:০১ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়াল ১০০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় টানা ভারি বৃষ্টিপাত ও একটি বাঁধ ধসের ফলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেকেই এখনো নিখোঁজ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার রাজ্যের মোকওয়া এলাকা। সেখানে হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। নাইজেরিয়ার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র ইব্রাহিম হুসেইনি এক বিবৃতিতে বলেন, আমরা এখন পর্যন্ত ১১৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আরও অনেক লোক নিখোঁজ রয়েছে। তারা নদীতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার রাতে ভারি বৃষ্টির কারণে একটি বাঁধ ধসে গেলে হঠাৎ বন্যার সৃষ্টি হয়। এতে পুরো পাড়া-মহল্লা ডুবিয়ে যায়।

নাইজেরিয়ায় সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়াবহ আকার নিচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা ও বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ কাজ পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

গত বছরও নাইজেরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। সেসময় ১ হাজার ২০০ জনের বেশি প্রাণ হারায় এবং ৩১টি রাজ্যে ১২ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X