বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

মালিতে টিকটকারকে প্রকাশ্যে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালিতে টিকটক ইনফ্লুয়েন্সার মারিয়াম সিসেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

টিমবাক্টুর মেয়র ইয়াহিয়া তানদিনা জানান, গত শুক্রবার একেচেল এলাকার সাপ্তাহিক বাজার থেকে সিসেকে অপহরণ করা হয়। পরদিন সন্ধ্যায় অপহরণকারীরা তাকে টনকা শহরের স্বাধীনতা স্কয়ারে নিয়ে আসে এবং জনসম্মুখে গুলি করে হত্যা করে।

টনকা গ্রামটি টিমবাক্টু শহর থেকে প্রায় ৯৩ মাইল দূরে নাইজার নদীর তীরে অবস্থিত। এলাকাটিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেনিম) সক্রিয়। তবে এখনো কেউ এই হত্যার দায় স্বীকার করেনি।

স্থানীয় সূত্র জানায়, সিসে সামরিক বাহিনীর সদস্য না হলেও নিয়মিত টিকটকে সামরিক বাহিনীর সমর্থনে ভিডিও পোস্ট করতেন। মাঝে মাঝে সামরিক পোশাক পরা তার ভিডিওগুলো চরমপন্থিদের দৃষ্টি আকর্ষণ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেয়র তানদিনা আরও জানান, হত্যার কয়েক দিন আগে সিসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন।

২০১২ সাল থেকে মালিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সহিংস সংঘাত চলছে। ২০২০ সালে নিরাপত্তাহীনতার অজুহাতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, পরের বছর আরেক সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়। বর্তমানে জেনিম গোষ্ঠী গ্রামীণ এলাকায় সক্রিয় এবং দেশজুড়ে জ্বালানি অবরোধ চালাচ্ছে।

বিশ্বজুড়ে সাম্প্রতিক মাসগুলোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ওপর সহিংসতা বেড়েছে। আগস্টে যুক্তরাষ্ট্রে টিকটক ইনফ্লুয়েন্সার আরিয়েলা মেহিয়া-পোলাঙ্কো গুলিতে নিহত হন। জুনে ভেনেজুয়েলায় হেসুস সারমিয়েন্তো লাইভ সম্প্রচারের সময় খুন হন। একই মাসে পাকিস্তানে ১৭ বছরের তারকা সানা ইউসুফ গুলিতে মারা যান। মে মাসে মেক্সিকোতে ভ্যালেরিয়া মার্কেজ টিকটক লাইভ চলাকালে গুলিতে নিহত হন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X