কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সুদানের বাজারে ড্রোন হামলা, নিহত ২৮

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের দক্ষিণাঞ্চলের উত্তর কোরদোফান রাজ্যের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। কোরদোফান রাজ্যের আল-সাফিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে সোমবার স্থানীয় সংগঠন ‘ইমার্জেন্সি ল’ইয়ার্স’ জানিয়েছে। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের।

‘ইমার্জেন্সি ল’ইয়ার্স’ নামে মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সোডারি এলাকার উত্তর-পূর্বে একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় বাজারে নারী, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনটি বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ আখ্যা দিয়ে বলা হয়, এটি সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতিকে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনাকে উদ্বেগজনক ‘উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করা হয়, যা রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনকে হুমকির মুখে ফেলছে।

তবে ড্রোন হামলার জন্য দায়ী পক্ষের নাম উল্লেখ করা হয়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত, প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X