কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

মিসরে পুলিশ ভবনে ভয়াবহ আগুন

সোমবার ভোরের দিকে ইসমাইলিয়া শহরের পুলিশ ভবনে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত
সোমবার ভোরের দিকে ইসমাইলিয়া শহরের পুলিশ ভবনে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

মিসরের ইসমাইলিয়া শহরের পুলিশ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে কেউ নিহত না হলেও অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) মিসরীয় জরুরি পরিষেবা ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার ভোরের দিকে সুয়েজ খালের শহর হিসেবে পরিচিত ইসমাইলিয়ায় এই আগুন লাগে। আগুন লাগার কয়েক ঘণ্টা পর দমকালকর্মীরা তা নেভায়।

দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, দমকলকর্মীরা শুরুর দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। তিন ঘণ্টার বেশি সময় পরে রাষ্ট্রীয় টেলিভিশন আগুন নেভানোর কথা জানায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের পুলিশ ভবন পুড়ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মিসরীয় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন আহত হয়েছে। কয়েকটি বেসামরিক সূত্রের বরাতে আগুনের ঘটনায় পুলিশ ভবনের কিছু অংশ ধসে পড়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগুন লাগার কারণ উদ্ঘাটন করতে স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিক একটি উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আগুন লাগার কারণ বের করার পাশাপাশি তারা ভবনের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন।

মিসরে সবশেষ এই ইসমাইলিয়া শহরেই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে ২০২২ সালের আগস্টে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X