কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, যে সাজা দিল তুরস্ক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৭ জনকে সাজা দিয়েছে তুরস্কের আদালত। ছবি : সংগৃহীত
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৭ জনকে সাজা দিয়েছে তুরস্কের আদালত। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির খেসারত দিতে হয়েছে ৩৭ জনকে। তুরস্কের একটি আদালত এমন ৩৭ গুপ্তচরকে প্রায় ২৫০ বছর কারাদণ্ড দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, তারা আদালতে রায়ের এমন নথি দেখতে পেয়েছেন।

প্রায় এক বছর আগে শুরু হওয়া গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সে ধারাবাহিকতায় তুরস্ক দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এখন তুরস্কে থাকা মোসাদের এজেন্টদের ওপর খড়গ হস্ত হওয়ার ঘোষণা দিয়েছে আঙ্কারা। এরপরই এমন সাজার খবর সামনে এলো।

গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে নিষিদ্ধ তথ্য সংগ্রহ করায় ওই ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুই ব্যক্তিকে ৮ বছর এক মাস এবং বাকি ৩৫ জনকে ৬ বছর ৮ মাস করে সাজা দেওয়া হয়েছে।

তবে সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এই ব্যক্তিরা। আর বিচার শুরুর আগে সে সময় কারাবাস করেছেন, তা সাজা থেকে বাদ যাবে। আটক ওই ব্যক্তিরা ঠিক কী ধরনের তথ্য কোথা থেকে কখন সংগ্রহ করেছিল তা আদালতের নথিতে উল্লেখ ছিল না।

অন্যান্য কারণের মধ্যে ‘অপরাধের বিষয়ের গুরুত্ব এবং মূল্য এবং অভিপ্রায়ের ওপর ভিত্তি করে আসামিদের অপরাধের তীব্রতার ভিত্তিতে’ এমন সাজা দেওয়া হয়েছে। এই ব্যক্তিরা দেশত্যাগ করতে পারবে না বলেও জানান আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X