কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৫:৪৮ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম সেন্ট্রাল মিলিটারি কমিশনের সপ্তম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করেছেন কিম। তবে তাকে কেন বরখাস্ত করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি কেসিএনএ।

আরও পড়ুন : অস্ত্র হাতে যে দিকনির্দেশনা দিলেন কিম জং উন

পাক সু ইলের স্থলে নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে রি ইয়ং গিলকে নিয়োগ দিয়েছেন কিম। রি ইয়ং গিল বর্তমানে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন। তবে নতুন পদ পাওয়ার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, তা স্পষ্ট নয়।

এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সশরীরে পরিদর্শন করে মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেন কিম জং উন। এ সময় সুপার লার্জ-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার এবং ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চারের জন্য শেল তৈরির কারখানাও পরিদর্শন করেন তিনি। অস্ত্র কারখানা পরিদর্শন থেকে ফিরে এসেই চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করলেন কিম।

কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর একটি মিলিশিয়া কুচকাওয়াজের আয়োজন করা হবে। এ বিষয়ে গতকালের সভায় আলোচনা হয়েছে। সামরিক বাহিনীর শক্তি বাড়াতে উত্তর কোরিয়ায় অনেক আধাসামরিক গোষ্ঠী রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X