কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ এএম
অনলাইন সংস্করণ

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

দেশের সামরিক বাহিনী, যুদ্ধাস্ত্র শিল্প ও পারমাণবিক অস্ত্র বিভাগকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আক্রমণাত্মক পদক্ষেপের মুখে কিম এমন নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

নতুন বছরের নীতিমালা নিয়ে গতকাল বুধবার ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এক সভায় বক্তব্য দেন কিম। সেখানে তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন দেশের সঙ্গে পিয়ংইয়ংয়ের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে।

কেসিএনএ জানিয়েছে, যুদ্ধবিষয়ক প্রস্তুতি আরও ত্বরান্বিত করার জন্য পিপলস আর্মি, সামরিক শিল্প, পারমাণবিক অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকাণ্ড নির্ধারণ করে দিয়েছেন উত্তরের প্রেসিডেন্ট।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে উত্তর কোরিয়া। পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। অন্যদিকে উত্তরের সামরিক সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়া।

যুদ্ধবিষয়ক প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রদান ছাড়াও নতুন বছরের জন্য অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছেন কিম। আগামী বছরকে দেশের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারক বছর বলে অভিহিত করেছেন তিনি।

পুরাতন বছরকে বিদায় জানাতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির নবম পূর্ণাঙ্গ সভা মঙ্গলবার শুরু হয়। ক্ষমতাসীন দল ও সরকারি কর্মকর্তাদের দিনব্যাপী এই সমাবেশ থেকে দেশের মূল নীতিমালা ঘোষণা করা হয়। যদিও আগে নববর্ষের দিনে রাষ্ট্রীয় বার্তা সংস্থায় কিমের বক্তব্য প্রকাশ করা হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X