কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ
বন্যা

বেইজিংয়ের প্রবীণ নিবাসে প্রাণ গেল ৩১ জনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনে টানা ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশজুড়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বেইজিংয়ের একটি প্রবীণ নিবাসেই প্রাণ হারিয়েছেন ৩১ জন।

রয়টার্সের খবরে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে চীনে টানা বৃষ্টি হচ্ছে। গত সোমবার (২৮ জুলাই) বেইজিং ও আশপাশের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়।

বেইজিংয়ের মিয়ুন জেলার তাইশিতুন এলাকায় একটি বয়স্কদের কেয়ার হোমে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি মিয়ুন জলাধারের উজানে অবস্থিত। মিয়ুনের শীর্ষ কর্মকর্তা ইউ ওয়েইগুও জানান, সোমবারই কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল; কিন্তু সড়কে প্রবল পানির তোড়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে ইউ স্বীকার করেন, এই দুর্ঘটনা আমাদের জরুরি পরিকল্পনার দুর্বলতা এবং প্রতিকূল আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতনতার ঘাটতির ফল।

কেয়ার হোমটিতে বন্যার সময় ৬৯ জন প্রবীণ অবস্থান করছিলেন, যাদের মধ্যে ৫৫ জন চলাফেরায় অক্ষম ছিলেন। মৃতদের মধ্যে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পাশের হেবেই প্রদেশে বৃষ্টিজনিত কারণে ১৬ জন মারা গেছেন। চেংদু শহরে প্রাণ গেছে আরও ৮ জনের, নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন।

বেইজিংয়ের উপ-মেয়র জিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগে রাজধানীতে তিন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজার বাড়ি, ২৪২টি সেতু ও ৭৫৬ কিলোমিটার রাস্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X