কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:০৪ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে—পশ্চিমাদের এমন ধারণা নস্যাৎ করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর শাফাক নিউজের।

জোটের সহযোগিতা এখন সামরিক, প্রযুক্তি ও মহাকাশ খাত পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি তেহরান রাশিয়ার সোয়ুজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ২০২২ সালের কাজাখস্তান থেকে পরিচালিত ‘খাইয়াম’ মিশনের ধারাবাহিকতায় এটি উৎক্ষেপণ করা হয়।

উন্নত অস্ত্র ও প্রযুক্তি বিনিময়ও বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিন ব্যবহার করে রাশিয়া ‘গারবিয়া-এ১’ আক্রমণাত্মক ড্রোন তৈরি করছে। অন্যদিকে ইরান চীনের কাছ থেকে স্টেলথ যুদ্ধবিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে।

কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্ক বাড়ছে। রাশিয়া উত্তর কোরিয়ায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো ও বেইজিংয়ের সমর্থন চাইছে।

ন্যাশনাল সিকিউরিটি জার্নাল সতর্ক করে বলেছে, পশ্চিমা দেশগুলো যেন এই সমন্বয়কে অবহেলা না করে। কারণ, এই জোট ড্রোন, মহাকাশ কর্মসূচি ও সামরিক উদ্যোগে এমন গতিতে এগোচ্ছে যা আন্তর্জাতিক মানদণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X