কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের শীর্ষ গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরানের বিচারবিভাগের অফিসিয়াল সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তিকে ‘ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এটি ইরানের দশম ফাঁসি।

খবরে বলা হয়, বাহমান চূবিয়াসলকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি ‘সংবেদনশীল টেলিকমিউনিকেশন প্রকল্প’ নিয়ে কাজ করতেন।

মিজান জানায়, মোসাদের মূল লক্ষ্য ছিল চূবিয়াসলের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেসে প্রবেশ করা এবং ইরানের ডেটা সেন্টারে নিরাপত্তার ফাঁক তৈরি করা। এছাড়া তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি পথও খতিয়ে দেখার চেষ্টা করছিল।

ইরানের সুপ্রিম কোর্ট অভিযুক্তের আপিল খারিজ করে ‘পৃথিবীতে দুর্নীতি’ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে।

চূবিয়াসল এই মাসে ফাঁসি দেওয়া দ্বিতীয় ব্যক্তি। এর আগে বাবাক শাহবাজি নামের এক ব্যক্তি একই অভিযোগে ফাঁসির মুখোমুখি হন। তবে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, শাহবাজিকে চাপ প্রয়োগ করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবং জুনের পূর্ণমাত্রায় সামরিক সংঘাতের পর ইরান মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X