কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

পুরোনো ছবি
পুরোনো ছবি

আফগানিস্তানে খ্রিস্টান মিশনারি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি আন্তর্জাতিক এনজিওর অন্তত ১৮ কর্মীকে আটক করেছে তালেবান সরকার। আটককৃতদের মধ্যে এক আমেরিকান নারীও রয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ওই এনজিওটির নাম আন্তর্জাতিক সহায়তা মিশন (আইএএম)। সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের ঘোর প্রদেশের কার্যালয় থেকে তাদের কর্মীদের রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে।

ঘোর প্রদেশের সরকারি মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস ঘোরি এএফপিকে বলেছেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কয়েক দিন ধরে এই দলটিকে পর্যবেক্ষণ করছিল। জব্দকৃত নথি ও অডিও থেকে দেখা যায়, তারা স্থানীয়দের খ্রিস্টান ধর্মে যোগ দিতে উৎসাহিত করছেন। মার্কিন ওই নারীসহ ২১ জনকে আটকের কথা জানিয়েছেন তিনি।

এর আগে এক বিবৃতিতে আইএএম জানিয়েছিল, এক বিদেশি নাগরিকসহ ১৮ জনকে আটক করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

সংস্থাটি বলছে, আমাদের সংস্থা বা কোনো কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে প্রমাণ দিলে আমরা স্বাধীনভাবে তা পর্যালোচনা করব।

আইএএম-এর ওয়েবসাইটে দেখা যায়, সংস্থাটি খ্রিস্টান মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তবে এটি রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সহায়তা প্রদান করে না।

সুইজারল্যান্ডে নিবন্ধিত সংস্থাটি শনিবার এক বিবৃতিতে বলেছে, আমরা স্থানীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে গুরুত্ব দিই এবং সম্মান করি।

১৯৯৬ সাল থেকে আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করে আসেছ আইএএম। প্রথম দিকে স্বাস্থ্য খাতে কাজ করলেও পরবর্তীতে শিক্ষা খাতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে সংস্থাটি।

২০১০ সালে আফগানিস্তানের উত্তরে প্রত্যন্ত এলাকায় আট বিদেশিসহ আইএএমের ১০ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X