কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাকার্তায় সাততলা অফিস ভবনে আগুন, নিহত ১৭

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম কমপাস টিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সেন্ট্রাল জাকার্তা মেট্রো পুলিশের প্রধান সুসাত্যো পুরনোমো কন্দ্রো।

পুলিশ প্রধান জানান, ভবনের প্রথম তলায় একটি ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া ছয়তলা পর্যন্ত পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পরও ভবনের ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা, কারণ ভবনে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এ ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের ঘোষণাও দিয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১১

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১২

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৩

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৪

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৫

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৯

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

২০
X