কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন করে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। পৃথক বিবৃতিতে দুই দেশই চলমান সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

কম্বোডিয়ায় ফরাসি দূতাবাস এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করছে এবং চুক্তির শর্ত অনুযায়ী পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দ্রুত কার্যকর করা জরুরি। অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর তাদের বিবৃতিতে সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম অবলম্বনের আহ্বান জানায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিকভাবে ফ্রান্স ১৮৬৩ সাল থেকে প্রায় ৯০ বছর কম্বোডিয়ার ওপর প্রটেক্টোরেট শাসন পরিচালনা করেছিল। অপরদিকে অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে মেকং অঞ্চলের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে।

এদিকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর দুই দেশের হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে। দুই দেশের মধ্যকার তীব্র লড়াইয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এটিকে গত জুলাইয়ের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উভয় দেশই একে অপরকে হামলা শুরুর জন্য দায়ী করেছে। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, থাইল্যান্ড সহিংসতা চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। অন্যদিকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন থাই সেনাদের আক্রমণকারী আখ্যা দিয়ে প্রতিশোধমূলক হামলার কথা বলেন।

গত মে থেকে বাড়তে থাকা উত্তেজনায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি নিহত হয়েছে। এর সঙ্গে খাদ্য-পণ্য আমদানিতে বাধা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সীমান্তজুড়ে অস্থিরতা যোগ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X