কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ধসে পড়েছে বাড়িঘর এবং নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। এ ছাড়া ব্যাপক পরিমাণে গাছ উপড়ে পড়ায় অনেক স্থানে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এ অবস্থায় চলাচলের রাস্তা থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসস্তূপ সরিয়ে নিতে হাতি নামানো হয়েছে। দেশটিতে মঙ্গলবার এমনই বিরল এক দৃশ্য দেখা যায়।

ইন্দোনেশিয়ার বেসরকারি সংবাদমাধ্যম কমপাস টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা বিকেএসডিএ আচেহ প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সুমাত্রা দ্বীপে চারটি হাতি পাঠিয়েছে। মূলত ওই অঞ্চলে ভয়াবহ বন্যায় চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারী যন্ত্রাংশগুলো মাটিতে চাপা পড়েছে। এছাড়া বড় বড় গাছের গুঁড়ি বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। ফলে ওই অঞ্চলে ভারী যন্ত্রাংশ পাঠানোর সুযোগ না থাকায় হাতিগুলোকে কাজে লাগানো হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন আরও ১০ লাখ মানুষ। সম্প্রতি বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর এসব বাস্তুহারাদের উত্তর ও পশ্চিম সুমাত্রাসহ আচেহ অঞ্চলে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যার কারণে সহমর্মিতা প্রকাশ করেছে চীন। পাশাপাশি দেশটি ইন্দোনেশিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X