কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক এক ঘটনায় জাপান সাগরে বড় ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে জাপানের কাছাকাছি এলাকায়। মঙ্গলবার রাতে এ ঘটনা জাপান নিশ্চিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে টোকিও পাল্টা পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের যুদ্ধবিমান উড়িয়েছে। জাপান ও চীনের মধ্যে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যে এই যৌথ অভিযান উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দেশের এই যৌথ সামরিক কার্যক্রমে, রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে যায়। প্রশান্ত মহাসাগরে রাশিয়ার বিমান দুটির সঙ্গে যোগ দেয় দুটি চীনা এইচ-৬ বোমারু বিমান। তারা একত্রে একটি দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করে। পরবর্তীতে চারটি চীনা জে-১৬ যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এই বিমানগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্য দিয়ে যাওয়া-আসা করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাপান সাগরের একই এলাকায় রাশিয়ার বিমানবাহিনীর অন্যান্য কার্যক্রমও শনাক্ত করা হয়েছে। সেখানে একটি এ-৫০ আগাম সতর্ককারী বিমান এবং দুটি এসইউ-৩০ যুদ্ধবিমান উড়ছিল। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এই যৌথ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার তিনি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবেই জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

তবে কোইজুমি আরও নিশ্চিত করেন যে, জাপানের যুদ্ধবিমানগুলোও কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম ও প্রোটোকল মেনে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X