কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার অবসান ঘটিয়ে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তার একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। সেই আলোচনায় দীর্ঘদিনের সীমান্ত বিরোধ থেকে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতা নিয়ে কথা হয়। উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সোমবার আবার উত্তেজনা ছড়ায়। ওইদিন থাই সেনাবাহিনী কম্বোডিয়া সীমান্ত এলাকায় বিমান হামলা চালায়। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

থাইল্যান্ডের উবন রাতচাথানি প্রদেশের বিতর্কিত দুই এলাকায় সংঘর্ষে একজন থাই সেনা নিহত এবং আটজন আহত হন।

এর আগে জুলাই মাসে সীমান্ত সংঘর্ষে বহু মানুষ নিহত হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তখন ট্রাম্প সতর্ক করেছিলেন, সংঘর্ষ চলতে থাকলে দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় প্রভাব পড়তে পারে।

অক্টোবরে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ট্রাম্প উপস্থিত থেকে একটি যৌথ শান্তি ঘোষণা তদারকি করেন। সেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন। তবে দুই সপ্তাহ পর সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই থাই সেনা আহত হলে থাইল্যান্ড সাময়িকভাবে সেই চুক্তি স্থগিত করেছিল।

এদিকে কম্বোডিয়া ট্রাম্পের মধ্যস্থতাকারী ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১০

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১১

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৫

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৬

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৮

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৯

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

২০
X