মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার নতুন আইনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আদালতে মামলা করেছে মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট। রেডিটের দাবি, এই আইন দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, রেডিট বলছে, এই আইন রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে এবং ভুলভাবে রেডিটকে সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করেছে। এই নিষেধাজ্ঞার ফলে কিশোররা অনলাইন রাজনৈতিক আলোচনায় অংশ নিতে পারবে না। পাশাপাশি বয়স যাচাইয়ের জন্য প্ল্যাটফর্মগুলোকে অনধিকারমূলক ও জটিল পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করা হবে।

অস্ট্রেলিয়া সরকার গত বছর এই আইন পাস করে। সরকারের মতে, এটি শিশুদের অনলাইন ক্ষতি থেকে রক্ষার জন্য নেওয়া একটি বিশ্বে প্রথম উদ্যোগ। আইনে বলা হয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যেন ১৬ বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে। তা না হলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।

দীর্ঘ রাজনৈতিক বিতর্কের পর সম্প্রতি আইনটি কার্যকর হয়। এরই মধ্যে রেডিট মামলাটি অস্ট্রেলিয়ার হাইকোর্টে দায়ের করেছে। একই সঙ্গে কিছু কিশোর ও নাগরিক অধিকার সংগঠনও আলাদা একটি মামলায় এই আইনকে চ্যালেঞ্জ জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আগেই এই আইনকে সমর্থন করে বলেন, শিশুদের সুরক্ষার স্বার্থে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর এই নিয়ম মানা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X