বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিলল পুকুরে

শিশু তাওহীদ হাসান। ছবি : সংগৃহীত
শিশু তাওহীদ হাসান। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ শিশু তাওহীদ হাসানের লাশ পাশের পুকুরে পাওয়া গেছে। তিন বছরের শারীরিক প্রতিবন্ধী শিশু তাওহীদ হাসান ৫ দিন আগে খেলার সময় নিখোঁজ হয়েছিল।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাওহীদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

তাওহীদ হাসান উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেলের ছেলে। গত ৮ ডিসেম্বর সকাল ৯টার দিকে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

তাওহীদের মামা তরিকুল ইসলাম জানান, তিন ভাইবোনের মধ্যে তাওহীদ সবার ছোট। ২ বছর ৯ মাস বয়স হলেও মাত্র ৬-৭ মাস আগে সে হাঁটতে শুরু করে। এ ছাড়া ‘মা ডাক’ ছাড়া ভালোভাবে কথা বলতেও শিখেনি সে। সোমবার সকালে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজের পর তাওহীদের মা সম্পা বেগম ওই দিন বিকেলে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি আরও জানান, সেই সঙ্গে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাওহীদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

শাজাহানপুর থানার ওসি মোহা. তৌহিদুল ইসলাম কালবেলাকে জানান, মাগরিবের নামাজের পর শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X