কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গামবোরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় এক জিহাদবিরোধী মিলিশিয়া নেতার ধারণা, মসজিদের ভেতরে রাখা বোমা থেকেই বিস্ফোরণটি ঘটেছে। কেউ কেউ এটিকে আত্মঘাতী হামলা বলেও মনে করছেন।

নাইজেরিয়ান পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তবে সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএসডব্লিউএপির সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বড় ধরনের হামলা তুলনামূলকভাবে কম ছিল।

ঘটনার পর নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে এবং ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X