কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কিছু জানে না।

রিয়াজের একজন ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, ‘এমন কিছু হওয়ার কথা নয়। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি সত্যিই কিছু হতো, এতক্ষণে তো খবর ছড়িয়ে যেত।’

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রিয়াজ আত্মগোপনে রয়েছেন। তিনি ঠিক কোথায় আছেন তা কেউ জানে না। কিছু গুজব আছে যে তিনি ভারতে চলে গেছেন, আবার কেউ বলছে দেশে কোথাও আছেন। রিয়াজের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের আগে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে বেশ কয়েকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে দুই দশক ধরে রিয়াজ ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজের অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। তারপর থেকে নতুন কোনো কাজে দেখা মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X