চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দল বিলুপ্ত করে বিএনপিতে ১০ হাজার নেতাকর্মীর যোগদান

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির নেতাকর্মী। ছবি : কালবেলা
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির নেতাকর্মী। ছবি : কালবেলা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। এলডিপির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে কার্যত চান্দিনাসহ কুমিল্লা উত্তর জেলার রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় এলডিপি বিলুপ্ত হয়ে বিএনপিতে একীভূত হওয়ায় মাঠ পর্যায়ের রাজনীতিতে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটি হঠাৎ সিদ্ধান্ত নয়, পরিকল্পিত রাজনৈতিক কৌশল বলে মনে করছে তারা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ড. রেদোয়ান আহমেদ। এর আগে নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় এলডিপি নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করে সর্বসম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বোঝা যায়, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের রাজনৈতিক হিসাব-নিকাশের ফল।

স্থানীয়ভাবে জানা গেছে, চান্দিনায় এলডিপির সাংগঠনিক কাঠামো শক্ত হলেও জাতীয় রাজনীতিতে দলটির প্রভাব সীমিত ছিল। বিপরীতে বিএনপি দীর্ঘদিন ধরে এখানে ভোটব্যাংক ধরে রেখেছে। ফলে এলডিপির বিলুপ্তি এবং নেতাকর্মীদের বিএনপিতে যোগদানকে ‘রাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়ার সিদ্ধান্ত’ হিসেবেই দেখছেন অনেকে।

ড. রেদোয়ান আহমেদের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আট হাজারের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলা মিলিয়ে এই সংখ্যা প্রায় ১০ হাজার বলে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যোগদান বিএনপির জন্য শুধু সংখ্যাগত নয়, সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এলডিপির অনেক নেতাকর্মী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়, যাদের রয়েছে নিজস্ব অনুসারী ও ভোটব্যাংক। এতে মাঠ রাজনীতিতে বিএনপির শক্তি বাড়ল বলে মনে করতে তারা।

এদিকে ড. রেদোয়ান আহমেদ বিএনপির মনোনয়ন পাওয়ায় চান্দিনায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপজেলা সদর, মাধাইয়া, জোয়াগ, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীক হাতে মিছিল বের হয়। এসব মিছিল রাজনৈতিকভাবে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—চান্দিনায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুসংহত।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ড. রেদোয়ান আহমেদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী হওয়ায় তার ব্যক্তিগত ইমেজও বিএনপির জন্য বাড়তি সুবিধা এনে দেবে। একই সঙ্গে এলডিপির বিলুপ্তি স্থানীয় বিরোধী ভোট বিভাজনের সম্ভাবনাও কমিয়ে আনবে।

এই যোগদানের ফলে চান্দিনার রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও মাঠ পর্যায়ে দলটির অবস্থান শক্তিশালী হবে—এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

সব মিলিয়ে, ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে এলডিপির বিলুপ্তি ও বিএনপিতে একীভূত হওয়া চান্দিনার রাজনীতিতে শুধু একটি দলবদল নয়; বরং এটি আগামী দিনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X