কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত

ভারতের পতাকা ও শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
ভারতের পতাকা ও শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে বার্তা দিয়েছে তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগপ্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান, বাংলাদেশি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ বলেছে—হাদির মৃত্যুর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই ভারতকে দায়ী করা ঠিক নয়। ভারতীয় এক কর্মকর্তা বলেন, হাদির হত্যার পেছনে কারা জড়িত, তা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

সূত্রগুলোর দাবি, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে, তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার পরনয়াদিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ একে অপরের কূটনীতিকদের ডেকে প্রতিবাদ জানিয়েছে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এবং শিলিগুড়িতে একটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১০

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১১

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১২

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৩

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৪

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৫

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৬

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৭

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৮

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

২০
X