কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি সত্ত্বেও আলেপ্পোতে টানটান পরিস্থিতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও উত্তেজনা এখনো কাটেনি। বুধবার (২৪ ডিসেম্বর) আলেপ্পোর শেখ মাকসুদ ও আল-আশরাফিয়াহ এলাকায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশ ও সরকারি বাহিনীর মধ্যে টানটান পরিস্থিতি বজায় ছিল।

আসায়িশ হলো উত্তর ও পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত প্রশাসনের অধীনে পরিচালিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। এই বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে কাজ করে।

স্থানীয় সূত্র জানায়, নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই দুই এলাকা ও আশপাশ থেকে বেশ কয়েকটি পরিবার নিরাপদ স্থানে চলে গেছে। সরকারি বাহিনী সাধারণ মানুষকে এলাকা ছাড়ার অনুমতি দিলেও তাদের আবার ফিরে আসতে দিচ্ছে না। পাশাপাশি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

আল-আশরাফিয়াহ এলাকার বাসিন্দা সালমা আল-শেখ জানান, গোলাগুলি কমলেও দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা এখনো রয়ে গেছে। এলাকায় নতুন চেকপোস্ট ও কংক্রিটের ব্যারিকেড বসানো হয়েছে।

এদিকে এক গণমাধ্যমকর্মী জানান, সাম্প্রতিক সংঘর্ষের পর ওই দুই এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। অনেক পরিবার আফরিনসহ অন্য এলাকায় আশ্রয় নিয়েছে।

আলেপ্পোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হয়েছেন। অন্যদিকে এসডিএফ দাবি করেছে, ১৭ জন বেসামরিক আহত হয়েছেন এবং এক নারী নিহত হয়েছেন।

সংঘর্ষের জন্য উভয়পক্ষ একে অপরকে দায়ী করছে। পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X