কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি নাগরিকসহ সবাই নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন মিশনে’ থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহনকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবো হাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এ পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর (উচ্চতা প্রায় ৫ হাজার ৮৯৫ মিটার) চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ছিলেন দুজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, হেলিকপ্টারের পাইলট এবং উদ্ধার দলের একজন চিকিৎসক। দুর্ঘটনায় কেউ জীবিত উদ্ধার হয়নি।

বিশ্বখ্যাত পর্যটন গন্তব্য মাউন্ট কিলিমাঞ্জারোতে উচ্চতার কারণে অসুস্থতা বা দুর্ঘটনায় পড়া আরোহীদের উদ্ধারে প্রায়ই হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে এই অঞ্চলে বাতাসের স্বল্পতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া উদ্ধার কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X