রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৮

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে তারা জানায়, দুইজন ক্রুসহ হেলিকপ্টারে আটজন যাত্রী ছিলেন; তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি এয়াবাস এইচ১৩০ এয়ারক্রাফট এবং সেটির মালিক স্থানীয় একটি বিমান পরিষেবাদাতা সংস্থা।

তারা আরও জানায়, বৃহস্পতিবার মেলাউইর একটি পাম-বাগান থেকে উড্ডয়নের ৫ মিনিট পরেই হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি খাড়া পাহাড়ি ও ঘন জঙ্গলে আবৃত একটি অঞ্চল এবং পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত। দুর্গম পথ এবং ঘন বনাঞ্চলের কারণে দুর্ঘটনাস্থলে যেতে উদ্ধারকারী বাহিনীর বেশ সময় লেগে যায়।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশটি আলাদা হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়েছিল। ধারণা করা হচ্ছে, লেজের অংশটি হেলিকপ্টারের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু কী কারণে বিচ্ছিন্ন হয় তার উত্তর মেলেনি।

এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করে কাজ শুরু করেছে দেশটির স্থানীয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X