কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ইরাকের পূর্ণ নিয়ন্ত্রণে এখন সিরিয়া সীমান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার সঙ্গে সংযুক্ত পুরো সীমান্ত এখন ইরাকের পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইরাক জানিয়েছে, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরাকি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান শাফাক নিউজকে জানান, প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ ইরাক-সিরিয়া সীমান্তে কংক্রিট দেয়াল নির্মাণের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। সীমান্তজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ইরাকি সেনাবাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) যৌথভাবে স্থায়ী প্রতিরক্ষা লাইন ধরে রেখেছে।

তার দাবি, ইরাকের সব প্রতিবেশী দেশের সঙ্গেই সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল।

এরই মধ্যে পিএমএফ তাদের ২৫তম ব্রিগেড সীমান্তে মোতায়েন করেছে। এ মোতায়েন গোয়েন্দা তৎপরতা জোরদার ও মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে।

এর আগে শিয়া নেতা মুকতাদা আল-সাদর সিরিয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করে দ্রুত সীমান্ত সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

এদিকে উত্তর-পূর্ব সিরিয়ায় সাম্প্রতিক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। যদিও পরে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ও কুর্দি বাহিনী এসডিএফের মধ্যে চুক্তির মাধ্যমে সংঘর্ষের অবসান হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X