শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক কুচকাওয়াজে মেয়েকে সঙ্গে আনলেন কিম জং-উন

বাবা কিমের সঙ্গে জু আয়ে। ছবি : সংগৃহীত
বাবা কিমের সঙ্গে জু আয়ে। ছবি : সংগৃহীত

পরিবারের সদস্যদের ব্যাপারে কঠোর গোপনীয়তার নীতি অনুসরণ করতেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিন্তু সম্প্রতি তার কিশোরী মেয়ে জু আয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এরপর থেকে গুঞ্জন চলছে, এ মেয়েই একদিন বাবার উত্তরসূরি হবে। তাই রাষ্ট্রীয় আচারে মেয়ে অভ্যস্ত করতে সব আয়োজন করছেন বাবা কিম।

এবার গুঞ্জনে বড় ধাক্কা দিলেন কিম জং-উন। বুধবার রাতে পিয়ংইয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ দৃশ্য দেখানো হয়েছে। এ সময় মেয়ে ও বাবা একই ধরনের কালো জ্যাকেট পরা ছিলেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) এ মাসের শুরুতে আইনপ্রণেতাদের জানিয়েছিল, কিশোরী জু আয়ে নীতিনির্ধারণী বিষয়ে মতামত দিচ্ছেন। এমন লক্ষণ স্পষ্ট। এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, সে অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হওয়ার পর্যায়ে রয়েছে।

জু আয়ে নামের কিশোরী মেয়েটি শাসক দল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয়। এটি দেশটির রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় আয়োজন। সেখানে কোনো নীতি পরিবর্তনের ইঙ্গিত আছে কি না, বিশ্লেষকেরা তার ওপর গভীরভাবে দৃষ্টি রাখছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জু আয়ে তার বাবার পাশে এবং জ্যেষ্ঠ সামরিক নেতাদের সঙ্গে দাঁড়িয়ে কুচকাওয়াজে তালি দিচ্ছে। বাবা ও মেয়ে উভয়কেই কালো রঙের লেদার ট্রেঞ্চ কোট পরা অবস্থায় দেখা গেছে।

অন্য এক ছবিতে জু আয়েকে কিম ও সামরিক নেতাদের পাশে থেকে যুদ্ধবিমানের মহড়া দেখতে দেখা যায়।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএর বরাতে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

উত্তর কোরিয়ায় প্রতি পাঁচ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়ে থাকে।

২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে এবং সব রাষ্ট্রীয় বিষয়ে কিম জং উনের ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। ওই সময় কিম জং উনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X