কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ড্রোন হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালের দিকে ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে। খবর এএফপির।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, আমরা এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছি না। তবে এটুকু বলতে পারি, ঘাঁটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

যদিও এই ড্রোন হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটিতে অবস্থানরত সেনাদের পরিবারের সদস্য এবং সার্বক্ষণিকভাবে জরুরি নন; এমন সব স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে অসমর্থিত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য সান জানিয়েছে, হামলাটি লেবানন থেকে চালানো হতে পারে। যদি তাই হয়, তাহলে সম্ভবত এটি ইরানের একটি প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ দ্বারা পরিচালিত হামলা।

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতের পর হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলা থেকে বোঝা যাচ্ছে যে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করেছে, ইসরায়েল লেবাননের লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিশোধ নিতে প্রস্তুত।

উল্লেখ্য, শনিবার ভোরে তেহরানে তার প্রাঙ্গণে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X