বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা

নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসছে। ইরানে ব্যাপক হামলার পর এ বার্তা দেন তিনি।

শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তার দাবি, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায়।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।

ট্রাম্প বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের উদাহরণ।

অপরদিকে নেতানিয়াহু আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের জন্য ইসরায়েলের বিস্ময়কর অনেক পরিকল্পনা রয়েছে। তিনি ইরানিদের উদ্দেশে বলেন, সরকারের পতন ঘটানো শেষ পর্যন্ত তাদের নিজেদের ওপরই নির্ভর করছে। তার মতে, বর্তমান শাসনব্যবস্থার পতন হলে ভবিষ্যতে ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তির পথ তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

এবারের বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

১০

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

১১

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১২

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১৩

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১৪

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৫

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৭

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৮

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৯

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

২০
X