কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। দুই দেশ জানিয়েছে, তাদের হামলায় ডজনের বেশি বিমান ধ্বংস হয়ে গেছে। এছাড়া মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৪০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) আল জাজিরার পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরানে রাতভর চালানো হামলায় ইরানের ১৬টি সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানজুড়ে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। এর মধ্যে রাজধানীর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

আইডিএফ দাবি করেছে, ধ্বংস হওয়া বিমানগুলো ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের। এই বাহিনীটি মূলত ইরানের বাইরে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে। এটি বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিশেষ ইউনিট।

ইসরায়েলের অভিযোগ, মেহরাবাদ বিমানবন্দর ব্যবহার করে কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র ও অর্থ সরবরাহ করত। এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নামও উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে। একই সঙ্গে ইরানের বিমান শক্তি এবং টেলিযোগাযোগ অবকাঠামোর বড় অংশও অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, এর আগের মার্কিন হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার দাবি, হামলার আগে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট এই সামরিক অভিযানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, হামলাগুলো ইরানের সামরিক সক্ষমতার ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X