কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু

নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু: দুর্নীতি মামলায় ক্ষমা আবেদনে সুপারিশ নেই
নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু: দুর্নীতি মামলায় ক্ষমা আবেদনে সুপারিশ নেই । ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা আবেদন মঞ্জুরের সুপারিশ করেনি বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বুধবার বিচার মন্ত্রণালয় জানায়, নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিষয়ে বিভাগটি তাদের আইনি অবস্থানসংবলিত প্রতিবেদন প্রস্তুত করে হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠিয়েছে।

বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তাকে এই প্রশাসনিক প্রক্রিয়াটি তদারকির দায়িত্ব দিয়েছিলেন। প্রতিবেদনটি পরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে পাঠানো হবে। তিনিউ শেষ পর্যন্ত ক্ষমা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ক্ষমা আবেদন বর্তমান আইনি শর্ত পূরণ করেনি। কারণ তার বিরুদ্ধে চলমান বিচার এখনো শেষ হয়নি এবং তিনি এখনো দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি বা অনুতাপও প্রকাশ করেননি।

ইসরায়েলের সর্বোচ্চ আদালত আগেই রায় দিয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ক্ষমা দেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগ স্বীকার করতে হবে।

মন্ত্রী এলিয়াহু প্রতিবেদন পাওয়ার পর বলেন, ক্ষমা আবেদনের বিষয়ে প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট আইজ্যাকের ওপর চাপ সৃষ্টি করছেন বলে জানা গেছে। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২০ সাল থেকে বিচার চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X