কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ থামাতে দুই ধাপের প্রস্তাব পাকিস্তানের

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় দুই ধাপের এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর বরাতে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ফার্স্ট পোস্ট।

প্রথম ধাপে মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে চান। এরপর দ্বিতীয় ধাপে এ সাময়িক যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, আগামী দুই দিনের মধ্যে এমন কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তবে বড় ধরনের বিপর্যয় এড়াতে এটিকেই এখন সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটময়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার মধ্যে তার শর্ত মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে রয়েছে।

যুক্তরাষ্ট্র চাইছে ‘বিশ্বাসযোগ্য পদক্ষেপ’ দেখতে, অন্যদিকে ইরান স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয়। তারা আশঙ্কা করছে, সাময়িক সমঝোতা ভবিষ্যতে তাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X