কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ছবি : সংগৃহীত
জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

ইরানের পক্ষ থেকে প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণার পর শুক্রবার রাতেই তৃতীয় দফায় নোঙর তুলে যাত্রা শুরু করে জাহাজটি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বাংলাদেশে শিপিং করপোরেশনের এমডি কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং গভীর রাতে এটি প্রণালিটি অতিক্রম করতে পারে। জাহাজটিতে রয়েছেন ৩১ জন বাংলাদেশি নাবিক, যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছিলেন।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান বলেন, ইরানি বাহিনীর কোনো বাধা না থাকায় তারা নির্ধারিত পথেই এগিয়ে যাচ্ছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্যমতে, ইতোমধ্যে শতাধিক জাহাজ হরমুজমুখী যাত্রা শুরু করেছে, যার অগ্রভাগেই রয়েছে বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজ। ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে এটি।

এদিকে গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল এমভি বাংলার জয়যাত্রা। এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহনের দায়িত্বে থাকলেও, মার্চ মাসে দেশে ফেরার উদ্যোগ ব্যর্থ হয় প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায়। পরে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়।

যুদ্ধবিরতি শুরু হলেও দ্বিতীয় দফায়ও অনুমতি না পাওয়ায় হরমুজের কাছাকাছি নোঙর করে থাকতে হয় জাহাজটিকে। তবে সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কেটে গেছে দীর্ঘ অনিশ্চয়তা।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১০

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১১

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১২

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৩

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৫

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৬

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৭

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৮

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৯

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

২০
X