ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৪ লাখ শ্রমিক নেবে ইতালি, বড় সুযোগ বাংলাদেশিদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালির শ্রমিক চাহিদা পূরণের জন্য তিন বছরমেয়াদি বিদেশি শ্রমিক নিয়োগের কোটা প্রকাশ করেছে দেশটির মন্ত্রিপরিষদ। গত ৭ জুলাই প্রকাশিত ২০২৩-২০২৫ সালের জন্য ইতালিতে বৈধ প্রবেশের সময় ও ক্ষেত্রসমূহ অনুমোদন করেছে।

এক বিবৃতিতে মন্ত্রিসভা জানিয়েছে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য সরকার মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা ঘোষণা করেছে। এর মধ্যে ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার জন শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি। পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডমিস্টিক) এবং সামাজিক-স্বাস্থ্যসেবা কর্মীর (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে।

মৌসুমি কাজের জন্য, কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত-বাংলাদেশসহ ৩৩টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে।

ইতালির প্রধানমন্ত্রী ২০২২ সালে একটি পরিপূরক ডিক্রি অনুমোদন করেছে। যেই ডিক্রিটি ২০২২ সালের জন্য ইতালিতে বিদেশি শ্রমিকের চাকরি, প্রবেশ ও পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে মোট কোটা প্রায় ৮৩ হাজারের সঙ্গে আরও ৪০ হাজার কোটা বৃদ্ধির অনুমোদন দিয়েছে ইতালি।

আরও পড়ুন : মালির প্রতিরক্ষা মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X