কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১০:৫৮ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মালির প্রতিরক্ষা মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

মালির প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল সাদিও কামারা (মাঝে)। ছবি: সংগৃহীত
মালির প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল সাদিও কামারা (মাঝে)। ছবি: সংগৃহীত

মালির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও দুজন সামরিক কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। খবর আলজাজিরার।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন মালির প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল সাদিও কামারা, বিমানবাহিনীর প্রধান কর্নেল আলু বই দিয়ারা এবং সহকারী প্রধান লেফটেন্যান্ট কর্নেল আদাম বাগায়োকো। তাদের বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটিয়া সেনা ওয়াগনারের পশ্চিম আফ্রিকায় উত্থানে সহযোগিতার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ব্লিঙ্কেন অভিযোগ করেন, তারা তিনজন ২০২১ সালের ডিসেম্বর থেকে মালিতে ওয়াগনারকে সুবিধা ও তাদের বিস্তৃতিতে সহযোগিতা করছে। রাশিয়ার এ ভাড়াটিয়া সেনারা দেশটিতে প্রবেশের পর সেখানে প্রাণহানির সংখ্যা ২৭৮ শতাংশ বেড়েছে। ওয়াগনার গ্রুপ ও মালির সেনাবাহিনীর যৌথ অভিযানের কারণে তাদের অনেকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আলাদা বিবৃতিতে ব্রিয়ান নেলসন বলেন, মালির কর্মকর্তা গত দুই বছর ধরে ওয়াগনার গ্রুপকে প্রতিরোধমূলক যান্ত্রিক সুবিধা দিচ্ছে। দেশটির কর্মকর্তারা ওয়াগনার সেনাদের অস্থিতিশীল কার্যকলাপ ও মানবাধিকারের বিরুদ্ধে জনগণকে দুর্বল করে ফেলেছে। তারা ইউক্রেনে অভিযানের সুবিধার জন্য দেশটির সার্বভৌমত্ব সম্পদ শোষণ করছে।

গত কয়েক বছর ধরে ওয়াগনারের বিদ্রোহ আফ্রিকায় রাশিয়ার অজর্নকে ম্লান করে দিয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ওয়াগনার গ্রুপ ও তার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে আফিকান প্রজাতন্ত্র, মালি ও সুদানের ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়াগনারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওয়াগনার গ্রুপ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে মারাত্মক ভূমিকা রাখছে। এ জন্য জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ওয়াগনারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেয়। এ ছাড়া চলতি বছরের মে মাসে মালিতে ওয়াগনারের প্রধান প্রশাসক ইভান আলেকসান্দ্রভিচ মাসলভের ওপর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X