কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি

দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত
দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলায় সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর হুমকি দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, মেদভেদেভের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র ‘বেপরোয়া’ ও ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যা দিয়েছে। তবে উত্তেজনার মাঝেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

গতকাল বুধবার মস্কোয় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা- এরিক জর্ডান ও জেরেমি ভেন্তুসো অংশ নেন, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ ধরনের প্রথম ঘটনা।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে ‘পাগল’ বলে মন্তব্য করলে বাকযুদ্ধ শুরু হয়। পরে ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেন, পুতিন বুঝতে পারছেন না আমি না থাকলে রাশিয়ার জন্য ভয়াবহ কিছু ঘটত। তিনি আগুন নিয়ে খেলছেন।

এর জবাবে মেদভেদেভ বলেন, আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ জিনিস জানি—তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প সেটা বুঝবেন।

ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ পাল্টা প্রতিক্রিয়ায় ‘এক্স’-এ লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি একটি পরাশক্তির জন্য অনুচিত ও দুর্ভাগ্যজনক। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে কাজ করছেন। আমরা সেই সমঝোতা স্মারকের অপেক্ষায়, যা রাশিয়া এক সপ্তাহ আগে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X