কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক হাত নিল ইউরোপের একটি দেশ

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ । ছবি : সংগৃহীত
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ । ছবি : সংগৃহীত

ইসরায়েলের বর্তমান নেতৃত্বের একটি অংশকে ‘অপরাধী’ এবং দেশটির নীতিকে ‘অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, এমন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়—বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র এ নীতির পৃষ্ঠপোষকতা করছে।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৮ জুন) ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মিলানোভিচ বলেন, ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ অপরাধীদের নিয়ে গঠিত এবং দেশটি একটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে। আমাদের এমন একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।

তিনি আরও বলেন, ‘ইসরায়েল চাইলেই যা খুশি তাই করছে—এটা তারা দশকের পর দশক ধরে করে আসছে। এটা নিছকই একটি অপরাধমূলক নীতি, যার কোনো বাস্তব ফলাফল নেই। দুঃখজনকভাবে, এতে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে।’

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বর্তমান আক্রমণাত্মক কর্মকাণ্ড ও মার্কিন সমর্থনের প্রেক্ষাপটে ইউরোপে ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়ার অংশ হিসেবেই মিলানোভিচের এই বক্তব্য এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে ইউরোপীয় নেতাদের সমালোচনা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হচ্ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X