কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে বলছেন ট্রাম্প, সিআইএ বলছে না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে প্রত্যাখ্যান করে বলেছেন, ইরান ‘খুব কাছাকাছি’ চলে এসেছে পারমাণবিক বোমা তৈরির পথে।

চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থা এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচি স্থগিত করেছিলেন, তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি।

এই বক্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না।

তিনি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে দাবি করেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন। তবে এখনো হামলার চূড়ান্ত নির্দেশ দেননি। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

এক শীর্ষ গোয়েন্দা সূত্র সিবিএসকে জানায়, ট্রাম্প ইরানকে শেষবারের মতো একটি সুযোগ দিতে চাইছেন, যাতে তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। সে কারণে হামলার আদেশ এখনো দেওয়া হয়নি।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। এ বক্তব্যে বোঝা যায়, বিষয়টি এখনো সিদ্ধান্ত পর্যায়ে পৌঁছায়নি।

এর আগে আরও জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় (যা একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র) সরাসরি হামলার বিষয়েও বিবেচনা করছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X