কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছয় মাসে ইইউতে আশ্রয় চেয়েছেন ২১ হাজার বাংলাদেশি

ইইউ ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত
ইইউ ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ হার ২৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশও।

ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থীবিষয়ক সংস্থার (ইইউএএ) প্রতিবেদনের সূত্র ধরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউ সদস্যভুক্ত ২৭টি দেশ এবং সহযোগী সদস্য দেশ সুইজারল্যান্ড ও নরওয়েতে ৫ লাখ ১৯ হাজার আশ্রয়প্রার্থী আবেদন করেছেন। এ গতি বছরের বাকি সময় অব্যাহত থাকলে ১০ লাখ ছড়িয়ে যেতে পারে।

ইইউএএ জানায়, আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক। তালিকায় এরপরই আছে ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা। ইইউএএ’র হিসাবে গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশের ২০ হাজার ৯২৬ জন ইইউ দেশগুলোয় আশ্রয় চেয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, এমন রেকর্ডসংখ্যক আবেদন এর আগে ২০১৫-১৬ সালে পড়েছিল। ওই সময়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বিপুলসংখ্যক সিরিয়ান উদ্বাস্তু এসব দেশে সাহায্য চায়। ওই সংকটকালে ২০১৫ সালে ইইউতে প্রায় ১৩ লাখ ৫০ হাজার আশ্রয়প্রার্থী আবেদন করেছিলেন। এর পরের বছর ২০১৬ সালে প্রায় ১২ লাখ ৫০ হাজার আশ্রয়প্রার্থী আবেদন করেন।

তুরস্কে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ২০১৭ সালে ইইউ একটি চুক্তি করে। ওই চুক্তির আওতায় অভিবাসীরা ইউরোপে অনুপ্রবেশের সুযোগ হারান। এরপর ২০২০ ও ২০২১ সালে করোনার ব্যাপক প্রাদুর্ভাবের সময় ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হলে অবৈধ আশ্রয়প্রার্থীর সংখ্যা আরও কমে আসে।

ইইউএএ বলছে, করোনার আগের সেই ঢেউ আবার বাড়তে শুরু করেছে। ২০২২ সালে আগের বছরগুলোর তুলনায় প্রায় ৫৩ শতাংশ আশ্রয় আবেদন বেড়েছে। এতে অভিবাসীদের নিয়ে আবার চাপের মধ্যে পড়েছে ইইউ সদস্যভুক্ত দেশগুলো।

সংস্থাটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতে আশ্রয়প্রার্থী বেড়েছে। সব মিলিয়ে অভিবাসী নিয়ে চাপে আছে ইইউভুক্ত দেশগুলো। এসব দেশের অভিবাসীদের আলাদা মর্যাদা থাকায় চাপ আরও বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১০

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১১

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

মমতাজের জামিন বহাল

১৪

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৫

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৬

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৭

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৮

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৯

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

২০
X