কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

লিবসনে ফুনিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালে ফুনিকুলার রেল দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
পর্তুগালে ফুনিকুলার রেল দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

পর্তুগালের রাজধানী লিবসনে জনপ্রিয় গ্লোরিয়া ফুনিকুলার রেল দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। জরুরি উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পর্তুগালের জরুরি মেডিকেল সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ছাড়া বাকি ১৩ জনের মধ্যে একজন শিশুও রয়েছে। তবে তারা সামান্য আঘাত পেয়েছেন। কর্তৃপক্ষ আরও জানায়, ফুনিকুলার দুর্ঘটনায় অনেকে আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। লিবসন মেয়র কার্লোস মোয়েডাস বলেন, পুরো রাজধানী আজ শোকাহত, এ ছাড়া এটি শহরের জন্য একটি দুঃখজনক ঘটনা।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্যাবল রেল দুর্ঘটনায় সময় এতে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উজ্জ্বল হলুদ রঙের বগিটি উল্টে গেছে এবং প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। লোকজন ঘটনাস্থল থেকে হেঁটে এলাকা ত্যাগ করেন।

একজন প্রত্যক্ষদর্শী পর্তুগালের সংবাদমাধ্যম অবজারভেটরকে জানিয়েছেন, ফুনিকুলারের ব্রেক নষ্ট হয়ে যাওয়ার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনা দেখে আমরা দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যাই। কারণ ধারণা করেছিলাম নিয়ন্ত্রণহারা ফুনিকুলারটি নিচের একটি গাড়িকে ধাক্কা দেবে। কিন্তু এটি একটি ভবনের ওপর ভেঙে পড়ে।

লিবসন কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে ওই রেল গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে তার কারণ খুঁজে বের করতে দ্রুতই তদন্ত করা হবে। তবে অবজারভেটরের প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইনের একটি ক্যাবল আগে থেকে আলগা হয়ে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে আছড়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X