কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আরও সেন্ট্রিফিউজ তৈরি করতে সক্ষম ইরান : আইএইএ প্রধান

ইরানের পারমাণবিক শক্তি দিবসে তেহরানে এক প্রদর্শনীতে দেখানো হয় নতুন প্রজন্মের ইরানি সেন্ট্রিফিউজ। ছবি: রয়টার্স
ইরানের পারমাণবিক শক্তি দিবসে তেহরানে এক প্রদর্শনীতে দেখানো হয় নতুন প্রজন্মের ইরানি সেন্ট্রিফিউজ। ছবি: রয়টার্স

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অতিরিক্ত সেন্ট্রিফিউজ উৎপাদন করার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রোসি জানান, সম্প্রতি ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানি স্থাপনাগুলোতে পুনরায় আইএইএ পরিদর্শন চালুর বিষয়ে আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে। তিনি আশা করেন, চলতি সপ্তাহেই এ নিয়ে একটি চুক্তি হতে পারে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি আছে, তবে ওয়াশিংটন কেবল আলোচনা প্রসঙ্গ তোলে কিন্তু সরাসরি আলোচনায় বসে না। তিনি অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন দাবি আসলে কোনো অর্থবহ আলোচনার পথ রুদ্ধ করছে।

এদিকে, গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) আওতায় থাকা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করেছে। ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানালেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার দ্বার খোলা রাখার বার্তাও দিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X