কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রুশ কর্মকর্তাকে হত্যার চক্রান্ত যেভাবে ধরা পড়ল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার মস্কোর ট্রোয়েকুরভস্কোয়ে কবরস্থানে একটি ফুলদানি ঘিরে দেখা যায় তাদের সন্দেহজনক কার্যকলাপ। পরে এই অভিযোগে দুজনকে আটক করে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি। এ নিয়ে তদন্তসংশ্লিষ্ট একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, একটি ফুলদানির ভেতরে ক্যামেরা, তার ও ব্যাটারি লুকানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কবরস্থানের নির্দিষ্ট একটি কবর লক্ষ্য করে নজরদারির জন্যই এই ডিভাইসটি স্থাপন করা হয়েছে।

আটক হওয়া সন্দেহভাজনরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রাসলান নামে এক ব্যক্তির সঙ্গে ইমো মেসেঞ্জারে পরিচয়ের পর মাদক দেওয়ার প্রলোভনে তারা মস্কোতে যান। রুমিয়ানৎসেভো মেট্রোস্টেশনে রাসলানের কথিত একজন সহযোগী তাদের হাতে একটি ফুলদানি তুলে দেন এবং নির্দেশনা অনুযায়ী কবরস্থানটিতে পৌঁছে দেন।

ফোনে রাসলান তাদের কবরের অবস্থান ও ফুলদানিটি কোথায় রাখতে হবে তা জানাতে থাকেন। ফুলদানি রাখার পর সামান্য ঘোরানোর নির্দেশ পেয়ে সন্দেহ জাগে তাদের মনে।

পরে এফএসবি সদস্যরা সেখানে পৌঁছে ডিভাইসটি শনাক্ত করেন এবং ২ জনকে আটক করেন। আরও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে প্রকাশিত ফোনালাপে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেনীয় বিশেষ সেবার এক কর্মকর্তাকে জানাচ্ছেন যে ফুলদানিটি আর সেখানে নেই।

ঘটনাটি কী উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, তা খতিয়ে দেখছে রুশ কর্তৃপক্ষ।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X