কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক সমন্বিত আক্রমণ চালিয়েছে। শুক্রবার ভোরে একের পর এক বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়। সড়কজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। হামলা এখনো চলছে।

মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, অন্তত চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজন পুরুষ ও এক গর্ভবতী নারীও রয়েছেন।

শক্তিশালী বিস্ফোরণের পরপরই কিয়েভজুড়ে সক্রিয় হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কর্মকর্তারা জানান, এখনো শহরে হামলা চলছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বিদ্যুৎ ও পানির সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসস্তূপের মাঝে আতঙ্কিত বাসিন্দারা অবস্থান করছেন। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, রুশ বাহিনী শহরের আবাসিক ভবনগুলোকে টার্গেট করছে। প্রায় প্রতিটি জেলাতেই বহু তলা ভবনের ক্ষতি হয়েছে।

তার ভাষ্যমতে, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে এবং একাধিক এলাকায় জরুরি উদ্ধার দল পাঠানো হয়েছে।

মেয়র ক্লিচকো জানান, হামলায় শহরের হিটিং সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জেলায় তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ-পানির সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। হামলার পর শহরজুড়ে উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণ ও আহতদের সেবা দিতে তৎপর রয়েছে। মনে হচ্ছে, বড় পরিকল্পনা নিয়েই হামলা শুরু করেছে রাশিয়ানরা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X