কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

জনসংখ্যা বাড়াতে ইন্টারনেট-বিদ্যুৎ বন্ধ রাখবে যে দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উন্নত দেশগুলো জনসংখ্যা কমে যাওয়া নিয়ে ব্যাপক চিন্তায় পড়েছে। এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বিশ্বের উন্নত দেশগুলো নানা সুযোগ সুবিধার ঘোষণা দিচ্ছে। তারপরও দম্পতিদের মাঝে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে না। আর এজন্য অভিনব এক কৌশল চালু করতে যাচ্ছে রাশিয়া।

দেশটি দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। এতে মস্কোকে বেশ জোড়ালভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি দেশটির নাগরিকদের মাঝে অর্থনৈতিক অনিশ্চয়তা তীব্র আকার ধারণা করেছে। এতে করে অনেকেই সন্তান জন্মদানে আগ্রহ হারিয়ে ফেলেছে।

তবে সন্তান জন্মদানে যেন দম্পতিরা আগ্রহী হয় এজন্য রাতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার কথা জানিয়েছে রাশিয়া। যা নিয়ে দেশটিতে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। রাশিয়ার নীতিনির্ধারকদের ধারণা, রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখলে এতে মানুষ স্ক্রিন থেকে দূরে থাকবে এবং পরিবারকে বেশি সময় দেবে।

সন্তান নেওয়ার আগ্রহ বাড়বে। প্রস্তাবের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে মানুষের ঘুমের সমস্যা বাড়ছে। যার ফলে কমছে দাম্পত্য সময় ও পারিবারিক যোগাযোগ। আর এতে জন্মহারে প্রভাব ফেলছে।

এদিকে জনসংখ্যা বাড়াতে আরও কিছু বিতর্কিত প্রস্তাবও আলোচনায় এসেছে। যার মধ্যে রয়েছে মিনিস্ট্রি অব সেক্স গঠনের ভাবনা এবং সন্তান জন্ম দিলে আর্থিক ভাতা দেওয়ার সুপারিশ।

প্রস্তাব অনুযায়ী, প্রথম সন্তান জন্ম দিলে পরিবারকে সর্বোচ্চ পাঁচ হাজার রুবল সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানে সময় কাটানোর জন্য আর্থিক সহায়তার কথাও ভাবা হচ্ছে।

রুশ সরকার মাতৃত্বকালীন সুবিধার পাশাপাশি বাবাদের জন্যও বিশেষ সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে দেশটিতে প্রসবকালীন ভাতা, দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি ও পারিবারিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। এছাড়া ১০টির বেশি সন্তানের জন্ম দেওয়া নারীদের জন্য সোভিয়েত আমলের ‘মাদার হিরোইন’ পুরস্কার পুনরায় চালু করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও জন্মহার কমে যাওয়া নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। গেল বছরের শেষ দিকে তিনি কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ বা কফি বিরতির সময় সন্তান নেওয়ার বিষয়ে মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে মাত্র ১২ লাখ ২২ হাজার শিশুর জন্ম নথিভুক্ত করা হয়েছে। যা ১৯৯৯ সালের পর সর্বনিম্ন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১১

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১২

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৪

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৫

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৬

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৭

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৮

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৯

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

২০
X