কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ বছর ধরে বসবাস করা ভারতীয় বংশোদ্ভূত এক নারী গ্রিন কার্ডের চূড়ান্ত সাক্ষাৎকারে গিয়ে অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন। আটক ওই নারীর নাম বাবলিজিত ‘বাবলি’ কৌর (৬০)। খবর এনডিটিভির।

তার মেয়ে জোতি জানান, গত ১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অফিসে গ্রিন কার্ড আবেদনের অংশ হিসেবে বায়োমেট্রিক স্ক্যানের জন্য হাজির হন কৌর। সে সময় হঠাৎ কয়েকজন ফেডারেল এজেন্ট অফিসে প্রবেশ করেন। কিছুক্ষণ পর কৌরকে একটি কক্ষে ডাকা হয় এবং সেখানেই তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

জোতির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর কৌরকে তার আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হলেও তাকে আটক রাখা হয়। কয়েক ঘণ্টা ধরে পরিবারকে জানানো হয়নি, তাকে কোথায় নেওয়া হয়েছে। পরে তারা জানতে পারেন, কৌরকে রাতের মধ্যে অ্যাডেলান্টোতে স্থানান্তর করা হয়েছে। এটি একটি সাবেক ফেডারেল কারাগার, যা বর্তমানে আইসিই ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানেই তিনি আটক রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাবলি কৌর ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অন্য এক মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক। তার পক্ষ থেকে কৌরের গ্রিন কার্ড পিটিশন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। এছাড়া তার স্বামীও যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস এবং বৈধভাবে গ্রিন কার্ড প্রক্রিয়াধীন থাকার পরও এমনভাবে আটক হওয়ার ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। কৌরের আটক হওয়া নিয়ে এখন অভিবাসন আইনি প্রক্রিয়া এবং মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X