কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় সামরিক সহায়তা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানী ও প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা। রাশিয়ার রাজধানী মস্কোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এত সামরিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বৈঠকে সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এলেও প্রতিরক্ষা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনার মধ্যে ছিল সিরীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সামরিক সহযোগিতা জোরদার, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণা ও উন্নয়ন খাতে যৌথ কাজ।

প্রতিবেদনে বলা হয়, দুপক্ষ এমনভাবে সামরিক ও কারিগরি অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেছে, যাতে সিরীয় আরব সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পায় এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়।

সামরিক বিষয় ছাড়াও বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে আলোচনা হয়। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দামেস্ক ও মস্কোর মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সিরিয়া-রাশিয়া সহযোগিতা বাড়ানো, পুনর্গঠন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।

এ সময় প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রতি রাশিয়ার ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করেন এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের কথা জানান। একই সঙ্গে তিনি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের বারবার হামলার নিন্দা করে একে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন।

এই সফরটি গত ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষের রাশিয়া সফরের সর্বশেষ উদ্যোগ। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় আসাদ সরকারের অন্যতম প্রধান মিত্র ছিল রাশিয়া, যা সামরিক সহায়তা ও বিমান হামলার মাধ্যমে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আসাদ ও তার পরিবার ক্ষমতা হারানোর পর রাশিয়ায় আশ্রয় নিলেও মস্কো বর্তমানে দামেস্কের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। বিশেষ করে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত খমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি ব্যবহারের চুক্তি বহাল রাখার বিষয়ে রাশিয়া আগ্রহ দেখাচ্ছে।

এর আগে অক্টোবরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রাশিয়া সফর করে জানান, দামেস্ক ও মস্কোর মধ্যে অতীতে স্বাক্ষরিত সব চুক্তি তার সরকার সম্মান করবে। ওই সময় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে আলোচিত ‘অনেক গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় উদ্যোগ’ বাস্তবায়নে রাশিয়া প্রস্তুত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X