রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে এক্স কার্যালয়ে অভিযান, ইলন মাস্ককে তলব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ফ্রান্স কার্যালয়ে অভিযান চালিয়েছে প্যারিসের সরকারি কৌঁসুলির সাইবার ক্রাইম ইউনিট। একই সঙ্গে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আগামী এপ্রিলে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

কৌঁসুলির দপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলমান একটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তদন্তে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ বা ছড়াতে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের শুরুতে এক্স-এর অ্যালগরিদমের মাধ্যমে কোন ধরনের কনটেন্ট ব্যবহারকারীদের দেখানো হচ্ছে, তা পরীক্ষা করা হয়। পরে ২০২৫ সালের জুলাইয়ে তদন্তের পরিধি বাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককেও এতে অন্তর্ভুক্ত করা হয়।

এক্স এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে প্রতিষ্ঠানটি অভিযোগগুলোকে ‘বাকস্বাধীনতার ওপর আক্রমণ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছিল।

কৌঁসুলিরা আরও জানিয়েছেন, এক্স শিশুদের পর্নোগ্রাফিক কনটেন্ট সংরক্ষণ বা বিতরণে সহায়তা করেছে কি না, ডিপফেক পর্নোগ্রাফির মাধ্যমে ব্যক্তির সম্মানহানি হয়েছে কি না এবং সংঘবদ্ধভাবে প্রতারণামূলক তথ্য সংগ্রহে প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়েছে কি না— এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও) এক্সের এআই চ্যাটবট গ্রোকের বিরুদ্ধেও নতুন করে তদন্ত শুরু করেছে। ক্ষতিকর যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরির আশঙ্কার কারণেই এই তদন্ত শুরু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X